শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধানের বিদায় ও বরণ অনুষ্ঠিত ধবলগুড়ি সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে বাংলাদেশী ও ভারতীদের মধ্যে উত্তেজনা ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২৪হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠিত শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব বহুল আলোচিত হত্যার মামলার তদন্তে প্রাপ্ত আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার গৃহবধূ গণধর্ষণ মামলার ১জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড জনবীমার উন্নয়ন সভা

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড জনবীমার উন্নয়ন সভা

আলোর মনি রিপোর্ট: ‘বীমায় সুরক্ষিত থাকলে- এগিয়ে যাব সবাই মিলে’ এই প্রতিপাদ্যে লালমনিরহাটে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড জনবীমা প্রশিক্ষণ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৩ মার্চ) দুপুরে লালমনিরহাট শহরের থানা রোডে কোম্পানীর জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথির বক্তব্য দেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড (জনবীমা) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ঢাকা কাজী আব্দুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য দেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড (জনবীমা) রংপুর ডেপুটি এরিয়া ইনচার্জ মিজানুর রহমান, সোনালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট শাখা ব্যবস্থাপক আব্দুল লতিফ সরকার, আল-আরাফাহ ইসলামী বাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মোস্তফা, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড লালমনিরহাট শাখা ব্যবস্থাপক তৌফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড (জনবীমা) লালমনিরহাটের সহকারী এরিয়া ইনচার্জ মোঃ আব্বাছ উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড (জনবীমা) লালমনিরহাটের সহকারী রিজিওনাল ইনচার্জ শাকিলা।

 

সভার এক পর্যায়ে ২০২১ সালে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড জনবীমায় ভালো ব্যবসা করায় বেশ কয়েকজনকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সভায় ৩২টি দাবী চেক হস্তান্তর করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে গ্রাহক সার্ভিস প্রদানের লক্ষ্যে মোবাইল কল সেন্টার উদ্বোধন করা হয়।

 

এ সময় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড জনবীমায় লালমনিরহাটে কর্মরত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone