শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ
শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, “শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে। কঠোর পরিশ্রমই পারে বেকারত্বের অভিশাপ দূর করতে।”

সোমবার (১১ মে) সকাল ১০টায় লালমনিরহাট জেলা স্টেডিয়ামে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ-এর আয়োজিত দিনব্যাপী ‘চাকরি মেলা-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, প্রাণ-আরএফএল গ্রুপের রিক্রুটমেন্ট হেড নূরুল আলম খান ও নাফিস ইনদালিব অর্ণব উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি আরও বলেন, সীমান্তবর্তী অঞ্চলে এমন আয়োজন তরুণদের জন্য আশার আলো হয়ে উঠবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি তরুণদের উদ্দেশ্যে বলেন, চাকরির জন্য অপেক্ষা না করে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে হবে। একই সঙ্গে এ ধরনের বৃহৎ কর্মসংস্থানমুখী উদ্যোগ গ্রহণ করায় প্রাণ-আরএফএল গ্রুপকে ধন্যবাদ জানান তিনি।

এবারে দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করেছে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ-এর আয়োজিত দিনব্যাপী ‘চাকরি মেলা-২০২৬’।

সোমবার (১১ মে) সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত লালমনিরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ মেলায় সকাল থেকেই হাজারও চাকরি প্রত্যাশী তরুণ-তরুণীর উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

মেলায় দেখা গেছে, বিভিন্ন বয়সী চাকরি প্রত্যাশীরা সকাল থেকেই রেজিস্ট্রেশন বুথ ও পরীক্ষাকেন্দ্রে ভিড় করছেন।

আয়োজক সূত্রে জানা যায়, দুপুর পর্যন্ত প্রায় ৩হাজার চাকরি প্রার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন। লিখিত পরীক্ষা ও মৌখিক সাক্ষাৎকারের মাধ্যমে বিভিন্ন পদে প্রায় ১হাজার জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে।

উল্লেখ্য যে, ১৯৮১ সালে যাত্রা শুরু করা প্রাণ-আরএফএল গ্রুপ বর্তমানে দেশ-বিদেশে প্রায় ২লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীতে পরিণত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone