লালমনিরহাটে রংপুর বিভাগের ৯ (নয়) পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় লালমনিরহাট রেলওয়ে স্টেশন হতে মিশন মোড় হয়ে সার্কিট হাউস পর্যন্ত স্থাপিত স্ট্রিট লাইট-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সন্ধ্যা ৭টায় লালমনিরহাট পৌরসভার রেলওয়ে রিক্সা স্ট্যান্ডে লালমনিরহাট পৌরসভার আয়োজনে এ স্ট্রিট লাইট স্থাপন কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট পৌরসভার প্রশাসক মোঃ রাজীব আহসান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ফজলুল হক, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, লালমনিরহাট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায়, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম পাটোয়ারীসহ লালমনিরহাটের বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন, লালমনিরহাটের জেলা ও উপজেলা এবং পৌরসভা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।