শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার নাশকতার পরিকল্পনাকালে যুবলীগের সহ-সভাপতি আটক মাচায় লাউ চাষ করে কৃষকেরা লাভবান বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আসামি শহিদুলের যাবজ্জীবন কারাদণ্ড এসআরবি’র ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় জিরা জব্দ ৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায়

এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায়

লালমনিরহাটে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) এ ফলাফল প্রকাশিত হয়।

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় কৃতকার্য হয়েছে ১০,০৩৮জন এবং জেলায় সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৫৪.৪৮ শতাংশ।

লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার রুখসানা পারভীন জানান, এতে লালমনিরহাট জেলার ৫টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল নিম্নরুপ-২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলঃ লালমনিরহাট জেলার ৫টি উপজেলার মোট পরীক্ষার্থী ১৩৪১৯জন। মোট পাশ ৭৫১০জন। জিপিএ-৫ ৫৬০জন। পাশের হার ৫৩.৩৩।

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলঃ লালমনিরহাট জেলার ৫টি উপজেলার মোট পরীক্ষার্থী ২৭৪৬জন। মোট পাশ ১৩৯০জন। জিপিএ-৫ ৩৭জন। পাশের হার ৫১.৯০।

২০২৬ সালের ভোকেশনাল পরীক্ষার ফলাফলঃ লালমনিরহাট জেলার ৫টি উপজেলার মোট পরীক্ষার্থী ১৫৭২জন। মোট পাশ ৭১৭জন। জিপিএ-৫ ১৮জন। পাশের হার ৪৬.৭৫।

২০২৬ সালের দাখিল ভোকেশনাল পরীক্ষার ফলাফলঃ লালমনিরহাট জেলার ৫টি উপজেলার মোট পরীক্ষার্থী ৪৯জন। মোট পাশ ১৫জন। জিপিএ-৫ ০জন। পাশের হার ৪০.১৫।

তিনি আরও জানান, এবারে শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই।

একজন শিক্ষার্থীও পাশ করেনি এমন প্রতিষ্ঠান হলো: লালমনিরহাটের কালীগঞ্জের এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় ও লালমনিরহাট সদরের আফরাফপুর বালিকা দাখিল মাদ্রাসা।

এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল জানার সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দে মেতে উঠে শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone