শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধানের বিদায় ও বরণ অনুষ্ঠিত ধবলগুড়ি সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে বাংলাদেশী ও ভারতীদের মধ্যে উত্তেজনা ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২৪হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠিত শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব বহুল আলোচিত হত্যার মামলার তদন্তে প্রাপ্ত আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার গৃহবধূ গণধর্ষণ মামলার ১জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত
১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২৪হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ

১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২৪হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্য ভিত্তিক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ঝাউরানী বিওপির বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক চোরাচালান করবে। উক্ত তথ্যানুযায়ী, মঙ্গলবার (১২ মে) সকাল ৭টায় ঝাউরানী বিওপির আওতাধীন লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার উত্তর ঝাউরানী ও খামারভাতী নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান চলাকালীন টহল দলের সদস্যরা কতিপয় সন্দেহজনক ব্যক্তিকে আসতে দেখে তার গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারী তার সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী করে ভারতীয় ইস্কাপ সিরাপ ২শত ৪৭টি বোতল এবং ফেয়ারিডিল সিরাপ ৬৪টি বোতল জব্দ করতে সক্ষম হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় ইস্কাপ সিরাপ ২শত ৪৭টি বোতল, যার সিজার মূল্য ৯৮হাজার ৮শত টাকা এবং ফেয়ারডিল সিরাপ ৬৪টি বোতল, যার সিজার মূল্য ২৫হাজার ৬শত টাকাসহ সর্বমোট সিজার ১লক্ষ ২৪হাজার ৪শত টাকা। এছাড়াও মাদক চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহ পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone