শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধানের বিদায় ও বরণ অনুষ্ঠিত ধবলগুড়ি সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে বাংলাদেশী ও ভারতীদের মধ্যে উত্তেজনা ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২৪হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠিত শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব বহুল আলোচিত হত্যার মামলার তদন্তে প্রাপ্ত আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার গৃহবধূ গণধর্ষণ মামলার ১জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত
আধ ঘন্টার আগুনে সব হারিয়ে নিঃস্ব কাঠস্মিস্ত্রী শামসুল হক

আধ ঘন্টার আগুনে সব হারিয়ে নিঃস্ব কাঠস্মিস্ত্রী শামসুল হক

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে শামসুল হক নামে এক কাঠমিস্ত্রীর বাড়ির ৪টি ঘরসহ ২০বছরের উপার্জনের মুজুত রাখা ৭লক্ষাধিক টাকার পাট ও তামাক আধ ঘন্টায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে সব হারিয়ে দিশেহারা সে।

 

শনিবার (১২ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের দমদমা বাজারের পাশে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান আতা জানান, দুপুরের দিকে হঠাৎ করে পাট মুজুত রাখা ঘরে আগুন লেগে যায় এবং মুহুর্তের মধ্যেই আগুন ৪টি ঘরে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস অফিসে ফোন দিলে আধ ঘন্টার মধ্যেই ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে কাঠমিস্ত্রী শামসুলের ৪টি ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

 

কাঠমিস্ত্রী শামসুল হক প্রায় ২০বছর আগে খুব কষ্ট করে এই জমি টুক কিনে সেখানে বাড়ি করে আছেন কাঠমিস্ত্রীর পাশাপাশি তিনি পাট ও তামাকের স্টক ব্যাবসা করে আসছেন। একটি ঘরে প্রায় ৭/৮লক্ষ টাকার পাট ও তামাক মুজুত ছিল সেগুলোও পুড়ে ছাই হয়ে গেছে।

 

অগ্নিকান্ডে ক্ষতির শিকার কাঠমিস্ত্রী শামসুল হক বলেন, তার ৫ সন্তান। ৩ছেলে ও ৩মেয়ে। ২ছেলের ১ছেলে শারীরিক প্রতিবন্ধী। জীবনে অনেক কষ্ট করে আজ আমি যখন স্বাবলম্বীর পথে ঠিক সেই সময় আধ ঘন্টার আগুনে পুড়ে সব শেষ হয়ে গেল।

 

লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে স্থায়ীভাবে খুব দ্রুত কিছু ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone