শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
বৈদ্যুতিক সর্টসার্কিটের আগুনে ৯ দোকান পুড়ে ছাই

বৈদ্যুতিক সর্টসার্কিটের আগুনে ৯ দোকান পুড়ে ছাই

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার শিয়াল খোওয়া বাজারের একটি মার্কেটে বৈদ্যুতিক সর্টসার্কিটের আগুন লেগে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১কোটি টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) ভোর ৪টার দিকে কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের শিয়াল খোওয়া বাজারের একটি মার্কেটের ৯টি দোকান পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে বাজারে লোক সমাগম ছিলো না। তাই মার্কেটে আগুন লাগার বিষয়টি প্রথমে কারো নজরে আসেনি। পরে বাজার পাহাড়াদ্বার ও পথচারীর নজরে আসলে তারা আগুন দেখে হৈচৈ শুরু করে লোকজন ডেকে আগুন নেভাতে চেষ্টা করে। বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি টিম ঘটনাস্থলে পৌছান তবে ফায়ার সার্ভিসের টিম পৌছানোর আগেই বাজারের ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

 

বাজারের পার্শ্ববর্তী বাসিন্দা কামরুল জানান, ভোর বেলা বাজারের চিল্লাচিল্লি শুনে ঘুম থেকে উঠে বাজারে যাই। দেখি আগুন জ্বলছে দোকান গুলোতে। উপস্থিত সকলেই আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করি কিন্তু ততক্ষণে সব শেষ।

 

বাজারের পুড়ে যাওয়া মার্কেটের এই দোকানগুলোতে ব্যবসা করেই সংসার চলত কাপড় ব্যবসায়ী হেলাল মিয়া, হযরত আলী, টেইলার্স ব্যবসায়ী সুলতান মিয়া, ফটোকপি ও কম্পিউটার ব্যবসায়ী হাসান ও হাসমতসহ অন্যান্য ব্যবসায়ী ও তাদের কর্মচারীদের সংসার। কিন্তু দোকান ও দোকানে থাকা সকল মালামাল পুড়ে যাওয়ায় সব হারিয়ে এখন দিশেহারা তারা।

 

শিয়াল খোওয়া বাজারের ইজারাদার মমিনুল হক জানান, আগুন লাগার খবর পেয়ে আমি দ্রুত বাজারে যাই। উপস্থিত সকলেইসহ আগুন নেভাতে চেষ্টা করি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২টি টিম এসে আগুন পূর্ণাঙ্গভাবে নেভায়। তবে ততক্ষণে মার্কেটটির ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

 

এদিকে ফায়ার সার্ভিস প্রাথমিক ভাবে সর্টসার্কিটের কারণে আগুন লাগার ধারণা করেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone