শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
বাড়ির উঠানে নারিকেল চাষে কৃষকের আগ্রহ বাড়ছে

বাড়ির উঠানে নারিকেল চাষে কৃষকের আগ্রহ বাড়ছে

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার অর্থনীতিতে সম্ভাবনার দ্বার উম্মোচন করতে বাড়ির উঠানে নারিকেল চাষে কৃষকদের আগ্রহ বেড়ে গেছে। বাড়িন উঠানের পতিত জমিতে অধিক উৎপাদন ও লাভজনক হওয়ায় কৃষক ছাড়াও সাধারণ মানুষ নারিকেল চাষের দিকে ঝুঁকছে।

 

সরেজমিনের দেখা যায়, লালমনিরহাট জেলার হাট-বাজারগুলোতে অতিমাত্রায় ডাব বিক্রি হওয়ায় নারিকেল গাছের ফলন কম হওয়ার পাশাপাশি বীজ প্রাপ্তির সংখ্যা দিন দিন কমে আসছে। এবারও নারিকেল গাছে গাছে প্রচুর এসেছে।

 

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামের কৃষক ইয়াছিন আলী বলেন, আমার বাড়িতে নারিকেল গাছ রয়েছে। এবার প্রচুর নারিকেল ধরেছে। নিজের চাহিদা মিটিয়ে বাজারের বিক্রয় করতে পারি। এতে করে আমার পতিত জমি থেকে আয় হচ্ছে। যা সংসারের কাজে আসছে।

 

ফুলগাছ গ্রামের সাহেব আলী জানান, নারিকেল চারা রোপণে কৃষকসহ সাধারণ মানুষের মধ্যে বেশ আগ্রহ আছে। আমার গাছেও প্রচুর নারিকেল ধরেছে।

 

একই গ্রামের মোঃ হযরত আলী বলেন, আমার দুটি নারিকেল গাছ রয়েছে। মোটামুটি বড় হয়েছে। আগামীতে নারিকেল ধরতে পারে।

 

কোদালখাতা বাজারের ব্যবসায়ী মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আমি গোশালা বাজার থেকে নারিকেল ক্রয় করে বিক্রয় করে থাকি। যা প্রতিটির মূল্য এখন ৫০টাকা থেকে ৬০টাকায় বিক্রি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone