শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
লেবু চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

লেবু চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে লেবু চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। লাভজনক হওয়ার কারণে লালমনিরহাট জেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে লেবুর চাষ। এখানকার কৃষকরা বাড়তি আয়ের জন্য নানা জাতের শাক-সবজির পাশাপাশি চাষ করছেন বিভিন্ন জাতের লেবু। এতে বেশ লাভবানও হচ্ছেন তারা।

জানা যায়, এ অঞ্চলের আবহাওয়া ও মাটি লেবু চাষের উপযোগী হওয়ার কারণে ও রোগ-বালাই কম হওয়ায় চাষিরা দাম ভালো পেয়ে থাকেন। স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা থাকায় নগদ টাকায় বিক্রি করতে পেরে একজনের দেখে প্রতিবেশি চাষিরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় লেবু চাষের দিকে আগ্রহ বাড়াচ্ছেন।

 

আরও জানা যায়, এবার লালমনিরহাট জেলায় নানা জাতের লেবু চাষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ আর চাষিদের নিবিড় পরিচর্যার কারণে লেবুর প্রতিটি গাছের কচি পাতার মুখে মুখে থোকায় থোকায় আসতে শুরু করেছে মুকুল। লেবুর দাম বেশি এবং ঝামেলামুক্ত ফসল হওয়ায় চাষিরা দিন দিন লেবু চাষে আগ্রহী হচ্ছেন।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আশরাফ বলেন, এ জেলার উচুঁ জমিতে শাক-সবজির পাশাপাশি লেবু চাষ করছে স্থানীয় কৃষকরা। এ মৌসুমের আবহাওয়া লেবু চাষের উপযোগী হওয়ার কারণে মুকুলগুলো সুবাতাস ছড়িয়ে দিচ্ছে বাতাসে। আমরা লেবু চাষিদের সকল ধরণের সহযোগিতা ও পরামর্শ প্রদান করছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone