শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
হারাটিতে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন

হারাটিতে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন

হেলাল হোসেন কবির: বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে লালমনিরহাট সদর উপজেলার হারটি ইউনিয়নের কাজীর চওড়া এলাকায় মুজিব বর্ষ উপলক্ষে “ভূমিহীন ও গৃহহীন” পরিবারের পুনর্বাসনের জন্য গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু’র জন্ম শতবর্ষ উপলক্ষে ভূমিহীনদের জমি ও বাড়ি প্রদান চলমান রয়েছে। সেই প্রকল্পের আওতায় লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনা ১শত ২৫টি বাড়ি নির্মাণ করতে যাচ্ছে সরকার।

 

“মুজিববর্ষ” উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের জন্য গৃহ নির্মাণ কাজের অধিকার শেখ হাসিনার উপহার বাড়ি নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু জাফর। এতে সভাপতিত্ব করেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ মমিন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ওবাইদুর রহমান, হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার রানাসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone