শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি, স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, তিস্তা ব্যারাজের সব গেট উন্মুক্ত প্রকল্পের সূচনা এবং বাহ্যিক অংশীজনদের পরিচিতিকরণ সভা অনুষ্ঠিত লালমনিরহাট-০২ আসনের জাতীয় সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ মেরামতে ১৬লক্ষ টাকা ব্যয় কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ বাঁশ শিল্পীরা অন্য পেশায় ঝুঁকছেন ‎শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে-এমপি রোকন উদ্দিন বাবুল ‎আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত গো-খাদ্যের তীব্র সংকট
সকাল থেকে বৃষ্টি ও দমকা হাওয়া

সকাল থেকে বৃষ্টি ও দমকা হাওয়া

আলোর মনি রিপোর্ট: পূর্বের আকাশে আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সূর্য ওঠার আগে শুরু হয়েছে বৃষ্টি আর দমকা হাওয়া। মেঘে মেঘে ছেয়ে যায় আকাশ। সেই সঙ্গে শুরু হয় প্রবল বর্ষণ। লালমনিরহাটে বৃষ্টিপাত দিয়ে শুরু হলো শুক্রবারে সকাল। কর্মমূখী ও খেটে খাওয়া মানুষেরা ঘর থেকে বের হয়েই বিপাকে পড়েছে। লালমনিরহাটের প্রায় সব স্থানেই মুষল ধারে বৃষ্টি হচ্ছে। সাত সকালে যারা বের হয়েছেন তারা কমবেশি বৃষ্টিতে ভিজেছেন।কারণ অনেকেরই সঙ্গে ছিল না ছাতা ও রেইনকোট।

 

ভোর ৬টার দিক থেকে এ বৃষ্টি ও দমকা হাওয়া বইতে শুরু করেছে। এদিকে দিনভর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

রিক্সাচালক হুমায়ুন কবির বলেন, বর্তমান সময় চলছে করোনা মহামারি। এমনিতেই আয় রোজগার কম। আর আজ সারাদিন বৃষ্টি ঘর থেকে বেড়িয়ে পড়াই দায়। নতুন এ বৃষ্টিতে রোগ ব্যধি ছড়ায় তাই রিক্সা নিয়ে বেড়িয়ে পড়িনি।

 

ব্যবসায়ী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে ক্রেতাদের উপস্থিত কম, তাই অন্য দিনের চেয়ে সন্তোষজনক ব্যবসা হচ্ছেনা।

 

কৃষক হযরত আলী বলেন, সরিষা, তামাক, আলু চাষীদের জন্য এ বৃষ্টি ক্ষতিকর।

এদিকে লালমনিরহাটে ঝরে গাছ-পালা, ঘর-বাড়ি ও ফসলের ক্ষেত লন্ডভন্ড হয়েছে। জনজীবনে নেমে এসেছে এক ভীতি।

 

অপরদিকে বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে লালমনিরহাট। রাতে নেমে আসে অন্ধকার।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone