শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ বাঁশ শিল্পীরা অন্য পেশায় ঝুঁকছেন ‎শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে-এমপি রোকন উদ্দিন বাবুল ‎আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত গো-খাদ্যের তীব্র সংকট নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেটসহ মোটর সাইকেল জব্দ দিন দিন কৃষি পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ির কদর বাড়ছে আদিতমারী উপজেলা সমবায় অফিসার রিয়াজুল হক-এঁর ইন্তেকাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদান
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও ক্যান্সার রোগীকে আর্থিক সহায়তা প্রদান

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও ক্যান্সার রোগীকে আর্থিক সহায়তা প্রদান

আলোর মনি রিপোর্ট: সোমবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টা ৩০মিনিটে ইনার হুইল ক্লাব ভবনে ইনার হুইল ক্লাব অব লালমনিরহাট, ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ বাংলাদেশ এর আয়োজনে ইনার হুইল ক্লাব অব নর্থ ইস্ট, মেট্রোপলিটন, গ্রেটার ঢাকা, গুলশান লেকসিটি, মতিঝিল, গুলশান, ইস্কাটন, সিলেট, উত্তরা মডেল টাউন, কসমোপলিটান, উত্তরা, পেরিউংকেল, ঢাকা ওয়েস্ট ও ইনার হুইল ক্লাব অব লালমনিরহাট এর সহযোগিতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম। এ সময় ইনার হুইল ক্লাব অব লালমনিরহাটের প্রেসিডেন্ট আলেয়া ফেরদৌসী লাকী, সেক্রেটারী হাসিনা আক্তার মিলা, ট্রেজারার আলেমা জাহান, পাস্ট প্রেসিডেন্ট আবেদা খাতুন, সদস্য মিনতী রাণী সরকার, তহমিনা বেগম ইলাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম। এ সময় ইনার হুইল ক্লাব অব লালমনিরহাটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone