শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি, স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, তিস্তা ব্যারাজের সব গেট উন্মুক্ত প্রকল্পের সূচনা এবং বাহ্যিক অংশীজনদের পরিচিতিকরণ সভা অনুষ্ঠিত লালমনিরহাট-০২ আসনের জাতীয় সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ মেরামতে ১৬লক্ষ টাকা ব্যয় কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ বাঁশ শিল্পীরা অন্য পেশায় ঝুঁকছেন ‎শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে-এমপি রোকন উদ্দিন বাবুল ‎আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত গো-খাদ্যের তীব্র সংকট
অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির শুভ উদ্বোধন

অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির শুভ উদ্বোধন

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গৃহীত অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

 

রোববার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কাকেয়া টেপায় অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির সুবিধাভোগী নারী ও পুরুষদের মাধ্যমে সড়কে মাটি কাটা কাজের মধ্য দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

 

মোগলহাট ইউনিয়নে এ কর্মসূচির শুভ উদ্বোধন কালে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিয়ার রহমান, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, সচিব আফসার আলী, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

লালমনিরহাট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিয়ার রহমান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গৃহীত অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচীতে উপজেলার ৯টি ইউনিয়নের সুবিধাভোগীদের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হচ্ছে। অল্পদিনের মধ্যেই সকল ইউনিয়নে এ কর্মসূচি চালু হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone