শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধানের বিদায় ও বরণ অনুষ্ঠিত ধবলগুড়ি সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে বাংলাদেশী ও ভারতীদের মধ্যে উত্তেজনা ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২৪হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠিত শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব বহুল আলোচিত হত্যার মামলার তদন্তে প্রাপ্ত আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার গৃহবধূ গণধর্ষণ মামলার ১জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত
মহেন্দ্রনগর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ

মহেন্দ্রনগর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ

হেলাল হোসেন কবির: বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার ৪নং মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ করার লক্ষ্যে দোয়া, কেক কাটা ও ফুলের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সকাল ১১টায় নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডলের বাসায় ইউনিয়নের সকলস্তরের জনসাধারণ ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করার লক্ষ্যে দোয়া মাহফিল করেন। পরে ইউনিয়নের সকলস্তরের জনসাধারণরা বাদ জোহর ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল, ১নং ওয়ার্ডের সদস্য মমতাজ আলী, ২নং ওয়ার্ডের সদস্য মমতাজুর রহমান, ৩নং ওয়ার্ডের সদস্য আব্দুল কুদ্দুস, ৪নং ওয়ার্ডের সদস্য জাহেদুল ইসলাম, ৫নং ওয়ার্ডের সদস্য ওবায়দুল হক, ৬নং ওয়ার্ডের সদস্য আবু সায়েম মন্ডল, ৭নং ওয়ার্ডের সদস্য শাহাবুল হক, ৮নং ওয়ার্ডের সদস্য এরশাদুল হক, ৯নং ওয়ার্ডের সদস্য ওয়াসিম উদ্দিন বসুনিয়া, ১, ২, ৩নং ওয়ার্ডের মহিলা সদস্য লাভলী বেগম, ৪, ৫, ৬নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম, ৭, ৮, ৯নং ওয়ার্ডের মহিলা সদস্য মিনা বেগমদের নিয়ে কেক কাটেন ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।

 

এ সময় মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল হালিম চাঁদ, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবিরসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone