শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধানের বিদায় ও বরণ অনুষ্ঠিত ধবলগুড়ি সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে বাংলাদেশী ও ভারতীদের মধ্যে উত্তেজনা ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২৪হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠিত শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব বহুল আলোচিত হত্যার মামলার তদন্তে প্রাপ্ত আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার গৃহবধূ গণধর্ষণ মামলার ১জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত
পুনাক শিল্প পণ্য মেলা-২০২২ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান

পুনাক শিল্প পণ্য মেলা-২০২২ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: বুধবার (১২ জানুয়ারি) বিকেল ৩টা ৩০মিনিটে হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠ লালমনিরহাটে প্রিন্স ইভেন্ট ম্যানেজমেন্ট রংপুরের সার্বিক ব্যবস্থাপনায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) লালমনিরহাট এর আয়োজনে পুনাক শিল্প পণ্য মেলা-২০২২ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। বিশেষ অতিথিবৃন্দ ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শাহ সুফী নুর মোহাম্মদ, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এস এ হামিদ বাবু। বক্তব্য রাখেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার লালমনিরহাটের কমান্ডার (এসপি) মাহাফুজুর আশরাফ শিমুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ মমিন প্রমুখ। এ সময় লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone