শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও মিষ্টি বিতরণ

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও মিষ্টি বিতরণ

আলোর মনি রিপোর্ট: মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় লালমনিরহাট জেলা ছাত্রলীগ কার্যালয়ে লালমনিরহাট জেলা ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস, গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহসভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, কার্যকরী সদস্য আলী হাসান নয়নসহ লালমনিরহাট পৌর ছাত্রলীগ, লালমনিরহাট সদর থানা ছাত্রলীগ, লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগ, মুক্তিযুদ্ধের স্বপক্ষে বিশ্বাসী সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন, জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দসহ জেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৯টা ১মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টা ১৫মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগষ্টের সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন, সকাল ৯টা ৩০মিনিটে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আলহাজ্ব আবুল হোসেন, প্রয়াত ইঞ্জিঃ আবু সালেহ মোহাম্মদ সাঈদ দুলাল, বীর মুক্তিযোদ্ধা শহীদ শামসুল ইসলাম সুরুজ, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আলহাজ্ব আনোয়ারুল ইসলাম নাজু, প্রয়াত জহুরুল হক মামুন, প্রয়াত রেজাউল করিম মুকুল, শহীদ আশরাফুল আলম সোহেল, প্রয়াত রেদওয়ান সিদ্দিকি জেনারেল, শহীদ মিন্টু, প্রয়াত এস এম জাকির হোসেন, প্রয়াত মুশফিকুর রহমান-এঁর আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন, সকাল ৯টা ৪৫মিনিটে বাঙালি মুক্তির মহাকালের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ১০টায় ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone