শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
শতাধিক নেতা-কর্মীর জাতীয় পার্টিতে যোগদান

শতাধিক নেতা-কর্মীর জাতীয় পার্টিতে যোগদান

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে শতাধিক নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন।

 

শনিবার (২৫ ডিসেম্বর) রাত ৭টা ৩০মিনিটে জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার কার্যালয়ে জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব মোঃ জাহিদ হাসান লিমনের হাতে ফুলের তোড়া দিয়ে তারা জাতীয় পার্টিতে যোগদান করেন।

 

জাতীয় পার্টি লালমনিরহাট সদর উপজেলা শাখার আহবায়ক অ্যাড. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে লালমনিরহাট জেলা সমিতি ঢাকার প্রচার সম্পাদক আশরাফ আলী খান মিঠু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক জাকারিয়া হোসেন, ছাত্রলীগের সহসভাপতি আমিনুল ইসলাম রিপন, সদস্য বেলাল হোসেন বিশাল, সোনালী সংঘের ক্রীড়া সম্পাদক ফরহাদ হোসেনসহ শতাধিক নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন। এ সময় তাদের হাতে ফুল তুলে দিয়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সদস্য রফিকুল ইসলাম রতন, জাতীয় পার্টি লালমনিরহাট সদর উপজেলা শাখার সদস্য সচিব রুহুল আমিন দুদু, জাতীয় পার্টি লালমনিরহাট পৌর শাখার সদস্য সচিব আলমগীর চৌধুরী, জাতীয় শ্রমিক পার্টি লালমনিরহাট জেলা শাখার সভাপতি আছির উদ্দিন আছির, জাতীয় ছাত্র সমাজের আহবায়ক জাকিরুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone