শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নারীদের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিগত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন ও দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯কেজি ৪০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-৩ নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, কেন্দ্রীয় নেতাসহ আসামী ১৯, আটক-২ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ৯বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন
সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত

সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে সারা দেশের ন্যায় লালমনিরহাট জেলা দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাটের রেলওয়ে মুক্তমঞ্চে দলিল লেখক সমিতি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট সদর দলিল লেখক সমিতির সভাপতি মোঃ সিরাজুল হক-এঁর সভাপতিত্বে বাংলাদেশ দলিল লেখক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ, লালমনিরহাট সদর দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ এস. এম শফিকুল ইসলাম লিখন-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব ও লালমনিরহাট সদর ও লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান, বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব, লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক ও আদিতমারী দলিল লেখক সমিতির সভাপতি মোঃ মোজাম্মেল হক, লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের, সহ-সভাপতি মোঃ আশরাফুল আলম, লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির সহ-সভাপতি ও তুষভান্ডার দলিল লেখক সমিতির সভাপতি মোঃ এ.টি.এম মুসা শামীম, লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক ও হাতীবান্ধা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম। বক্তব্য রাখেন পাটগ্রামের আক্তারুজ্জামান, মশিউর রহমান, আঃ কাদের, হাতীবান্ধার আবুল কাশেম, মুসা, লালমনিরহাট সদরের মিঠু, আঃ লতিফ মিল্টন, লায়ন বসুনিয়া, মজিদুল, আশরাফুল আলম, আদিতমারীর তারিকুল ইসলাম লিমন, মোজাম্মেল হক, তুষভান্ডারের খায়রুল আলম, রেজাউল করিম, আঃ ওয়াহেদ, রোকনুজ্জামান রোকন প্রমুখ। এ সময় বাংলাদেশ দলিল লেখক সমিতি, লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতি ও লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম দলিল লেখক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ বক্তারা বলেন, দলিল লেখকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা প্রয়োজন। দাবি আদায়ে সবাইকে সংগঠিত ও ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, দলিল লেখকদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরে তা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের ৭দফা দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি ও করণীয় নিয়েও আলোচনা করা হয়।

দলিল লেখকদের দাবিগুলো হলো- ১। দলিল রেজিষ্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। ২। সাবেক আইনমন্ত্রী মহোদয়ের প্রতিশ্রুতি দলিল প্রতি সম্মানী ভাতা নুন্যতম ৫০০০/= টাকা বাস্তবায়ন করতে হবে। ৩। লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতিত অন্য কেহ দলিল লেখতে বা মুসাবিদা করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারী করতে হবে। ৪। থানা ও জেলা কার্যালয়ে সরকারী খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে। ৫। যেহেতু পক্ষগণের সরবরাহকৃত কাগজ পত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু দলিল লেখকদের পেশাগত কারনে দলিল লেখা/মুসাবিদা কারক হিসাবে দলিল লেখকদের আসামী করা যাবে না। ৬। দলিল লেখক সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ব্যতিত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারী করতে হবে। ৭। দলিল লেখক কাউন্সিল গঠণের অনুমতি দিতে হবে।

অপরদিকে সকালে লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির কার্যালয় থেকে একটি জেলা দলিল লেখকদের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে মুক্তমঞ্চে সমাবেশে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone