শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
পুনরায় ভোটে নৌকাকে হারিয়ে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম

পুনরায় ভোটে নৌকাকে হারিয়ে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে দুইজন চেয়ারম্যান প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় ফল স্থগিত হওয়া ওই ইউনিয়নে পুনরায় ভোটে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকাকে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চন্দ্রপুর ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহাবুবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম মোটর সাইকেল প্রতীক নিয়ে সমান সংখ্যক ভোট পান। দুইজন প্রার্থী ৮হাজার ৯শত ৪০টি ভোট পেয়ে সমান অবস্থানে থাকায় ফলাফল স্থগিত রাখে নির্বাচন কমিশন।
পরে ওই দুইজন প্রার্থীর পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোটর সাইকেল প্রতীকে ৯ হাজার ৩শত ৬০টি ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহাবুবুর রহমান পেয়েছেন ৮হাজার ৬শত ৩৬টি ভোট।
লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ মঞ্জুরুল হাসান কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পুনরায় ভোটের ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone