শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৪৮হাজার ৮শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল এবং ইস্কাপ সিরাপ জব্দ বগি রেখে ২কিলোমিটার দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা সড়ক-রেল যোগাযোগ বন্ধ অবৈধভাবে পাথর তুললে আটকে খবর দিতে বললেন-এমপি হাসান রাজীব প্রধান ‎সবুজের সমারোহে ভরে উঠেছে লালমনিরহাটের সবজি গ্রাম হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয় ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৪লক্ষ টাকার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ান ডে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার নাশকতার পরিকল্পনাকালে যুবলীগের সহ-সভাপতি আটক

মায়ের জন্য

কমল কান্তি বর্মন

তোর জন্য মা কাজের শেষে ফিরব সাঁজের বেলা,

আঁচল টুকু রাখিস পেতে রাখিস আদর মেলা।

তোর কাছে মা হয় গো যদি একটু অভিমান,

বুকের ওমে রাখিস গুঁজে শুনিয়ে দিবি ঘুম পাড়ানীর গান।

তুই যদি মা ডাকিস আমায় তোর কথাটি মানব,

ভোরের আকাশ ভেঙ্গে ভেঙ্গে সূর্যটারে আনব।

তোর মুখেতে যদি মাগো নামে আঁধার কালো,

ছুটে যাব চাঁদের কাছে আনব জোঁনাক আলো।

তোর জন্য মা খেয়াঘাটে হব নায়ের মাঝি,

তেরো নদী পাড়িয়ে দিব রাখব জীবন বাজি।

তোর মনেতে কখনো মাগো যদি আসে দুখ,

ইন্দ্রপুরী গিয়ে মাগো আসব নিয়ে সুখ।

তোর জন্য মা গুণগুনিয়ে ফুলের কাছে বসি,

ফিরিয়ে দিব স্বপ্নটুকু ফিরিয়ে দিব হাসি।

কেউ যদি মা আঘাত করে তোর সম্মানে,

হাতের মুঠোয় অস্ত্র ধরে ছুটব রণাঙ্গনে।

তোর কোলেতেই ফিরব মাগো মরণ ছুঁয়ে গেলে,

হাত বাড়িয়ে রাখিস মাগো ডাকিস খোকা বলে।

 

১৫.০৬.২০২০

 

কোদালখাতা, লালমনিরহাট।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone