শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি; নির্ঘুম রাত কাটে তিস্তাপাড়বাসীর আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত একাধিক মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল পল্টন থানা থেকে গ্রেফতার তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ৩সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস তিস্তা বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত ‎পরিবার পরিকল্পনা কার্যক্রম চলছে কাগজে-কলমে ঐতিহ্যবাহী মোগলহাট জিরো পয়েন্ট এখন শুধুই স্মৃতি; দর্শনার্থীদের ভিড় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার সংবর্ধনা অনুষ্ঠিত ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো লালমনিরহাট জেলা ইজতেমা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো লালমনিরহাট জেলা ইজতেমা

আলোর মনি রিপোর্ট: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৩দিন ব্যাপী লালমনিরহাট জেলা ইজতেমা।

 

শুক্রবার (১০ ডিসেম্বর) নামাজ বাদ লালমনিরহাট কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে আয়োজিত লালমনিরহাট জেলা ইজতেমায় এ আখেরি মোনাজাত হয়। কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে গোটা লালমনিরহাট।

 

৩দিন ব্যাপী ইজতেমায় দূর-দুরান্ত থেকে মুসল্লি আসলেও আখেরি মোনাজাতের জন্য শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল থেকেই ইজতেমা প্রাঙ্গণে হাজার হাজার মুসল্লি আসতে শুরু করেন। সকাল ৯টার পর মাঠের আশপাশের স্থানগুলোও পরিপূর্ণ হয়ে যায়। স্থান সংকুলান না হওয়ায় এ সময় অনেকেই মূল সড়ক, বাড়ির ছাদ ও আঙ্গিনায় দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন।

 

দেশবরেণ্য আলেমরা ইজতেমায় বয়ান পেশ করেন। পরে মুফতি মোঃ শফিকুল ইসলাম সাহেব দীর্ঘ সময় ইসলামি আলোচনা করেন। আলোচনা শেষে নামাজ বাদ আখেরি মোনাজাত শুরু হয়।

 

লালমনিরহাট জেলার সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক লাখ মুসল্লি মোনাজাতে অংশ নেন। আখেরি মোনাজাত করেন মুফতি মোঃ শফিকুল ইসলাম সাহেব। নামাজ বাদ মোনাজাত শুরু হয়ে প্রায় আধা ঘণ্টা ধরে মোনাজাত হয়।

 

এর আগে মুফতি মোঃ শফিকুল ইসলাম সাহেবের ইমামতিতেই ইজতেমা মাঠে শুক্রবার নামাজ আদায় করেন মুসল্লিরা।

 

উল্লেখ্য যে, বুধবার (৮ ডিসেম্বর) বাদ ফজর শুরু হওয়া এ ইজতেমা শুক্রবার (১০ ডিসেম্বর) জুম্মার নামাজের পর আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হলো। যা ২০১৬ সাল থেকে লালমনিরহাট জেলায় আঞ্চলিক ইজতেমা শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone