শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত ‎১৫ বিজিবি’র অভিযানে ১৩লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ কালীগঞ্জে প্রশাসনের নীরবতায় চলছে তিস্তা নদী থেকে অবাধে বালু উত্তোলনের মহোৎসব লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় সিভিল সার্জন লালমনিরহাট এর সভা কক্ষে সিভিল সার্জন লালমনিরহাটের আয়োজনে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির, লালমনিরহাট জেলা তথ্য অফিসার মামুনুর রশিদ, লালমনিরহাট প্রেসক্লাবের সভাপতি মোফাখখারুল ইসলাম মজনু, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিস লালমনিরহাটের সহঃ প্রধান পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ লালমনিরহাট জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

 

ওরিয়েন্টেশনে সাংবাদিকদের জানানো হয়, ভিটামিন এ প্লাস ক্যাস্পেইন আগামী ১১ ডিসেম্বর থেকে ৪দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।

 

লালমনিরহাট জেলার ৫টি উপজেলা ও ২টি পৌরসভায় মোট স্থায়ী ৬টি ও অস্থায়ী ১হাজার ১শত ২০টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ২০হাজার ৫শত, ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ২লক্ষ, ৬ থেকে ১১মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ৫৩জন, ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ৩শত ২০জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone