শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ বাঁশ শিল্পীরা অন্য পেশায় ঝুঁকছেন ‎শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে-এমপি রোকন উদ্দিন বাবুল ‎আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত গো-খাদ্যের তীব্র সংকট নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেটসহ মোটর সাইকেল জব্দ দিন দিন কৃষি পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ির কদর বাড়ছে আদিতমারী উপজেলা সমবায় অফিসার রিয়াজুল হক-এঁর ইন্তেকাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদান
চলে গেলেন লালমনিরহাটের সাবিত্রী রাণী

চলে গেলেন লালমনিরহাটের সাবিত্রী রাণী

আলোর মনি রিপোর্ট: মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১১টা ২মিনিটে লালমনিরহাট জেলা শহরের থানা পাড়াস্থ নিজ বাস ভবনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়-এঁর সহধর্মিনী সাবিত্রী রাণী (৬২) অসুস্থ্য জনিত কারণে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। (দিব্যাং লোকং সগচ্ছুত)। মৃত্যুকালে তিনি স্বামী, ২পুত্র, ১কন্যা, নাতী-নাতনী, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পরিচিতজন ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন ও এলাকাবাসী তাঁকে একনজর দেখার জন্য তাঁর লালমনিরহাট জেলা শহরের থানা পাড়াস্থ নিজ বাস ভবনে ছুটে যান। পরে বিকাল ৩টায় লালমনিরহাট পৌরসভার বানিয়ার দীঘি শ্মশানে তাঁর মরদেহ শবদাহ করা হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

 

তাঁর মৃত্যুতে বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন। তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক, সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী, নির্বাহী সম্পাদক মোঃ হেলাল হোসেন কবির সাবিত্রী রাণী-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

 

এক শোকবার্তায় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক, সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী, নির্বাহী সম্পাদক মোঃ হেলাল হোসেন কবির সাবিত্রী রাণীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone