শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে
লালমনিরহাটে বৃষ্টি ও দমকা বাতাসে ধানের ব্যাপক ক্ষতি

লালমনিরহাটে বৃষ্টি ও দমকা বাতাসে ধানের ব্যাপক ক্ষতি

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্টঃ হালকা বৃষ্টিপাত ও দমকা বাতাসে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার জনজীবন দুর্ভোগে পরিণত হয়েছে। হালকা বৃষ্টির সাথে সাথে দমকা বাতাসের কারণে লালমনিরহাট সদর উপজেলার ৯টি (মোগলহাট, কুলাঘাট, বড়বাড়ী, পঞ্চগ্রাম, মহেন্দ্রনগর, হারাটি, খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা) ইউনিয়ন ও ১টি (লালমনিরহাট) পৌরসভায় বৃষ্টি ও দমকা বাতাসে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

 

শনিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ১১টা ৩০মিনিট থেকে শুরু হওয়া হালকা বৃষ্টিপাত ও দমকা বাতাসে ঘর-বাড়ী গাছপালার ক্ষয়ক্ষতি না হলেও লালমনিরহাট সদর উপজেলার শতশত হেক্টর জমির আমন ধান ক্ষেত মাটিতে হেলে পড়েছে। সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়ে মোগলহাট ইউনিয়নের ফুলগাছ, কোদালখাতা, ভাটিবাড়ী, কাকেয়া টেপাসহ কয়েকটি গ্রামে।

মোগলহাট ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শতশত আমন ধান খেতে বৃষ্টিপাত ও দমকা বাতাসে হেলে পড়া ধানের শীষ পঁচে নষ্ট হওয়ায় আশংকা করছেন কৃষকরা। এ ছাড়া দমকা বাতাসে বেগুনসহ অন্যান্য শাক-সবজীর পাতা ছিঁড়ে যাওয়া, হেলে পড়াসহ ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

 

কুলাঘাট ইউনিয়নের চর খাটামারী গ্রামের হাসান আলী বলেন, আমার ১দোন আমন ধান খেত বাতাসে হেলে পড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফসলের ক্ষতি হওয়ায় আমরা বড় দুচিন্তায় আছি। আর কয়েকদিন পরেই খেতের ধান পাঁকতো। জানি না আমার কি হবে।

মোগলহাট ইউনিয়নের গ্রামের হরিপদ রায় হরি বলেন, ধার দেনা করে আমন ধান জমিতে লাগাইছি। হঠাৎ দমকা-বাতাসে খেতের সমস্ত ধান গাছ মাটিতে পড়ে গেছে। এ বছর পেটের ভাত জোগার হবে কিনা তা নিয়ে দুঃচিন্তায় আছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone