শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
তারেক রহমান ও আসাদুল হাবিব দুলুর জন্য বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত

তারেক রহমান ও আসাদুল হাবিব দুলুর জন্য বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করায় দেশনায়ক তারেক রহমান ও লালমনিরহাট সদর-৩ আসনের এমপি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র জন্য বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১৭ ফেব্রুয়ারি) লালমনিরহাট বৃদ্বেশ্বরী বুড়ীর মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট মহেন্দ্রনগর ইউনিয়নের আয়োজনে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

‎উক্ত প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক এ্যাড. চিত্তরঞ্জন রায় মন্টু, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহেন্দ্রনগর ইউনিয়ন কমিটির সভাপতি সুরেশ চন্দ্র সরকার, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের লালমনিরহাট জেলা সহ-সভাপতি সুশীল চন্দ্র মোহন্ত, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা মহিলা বিষয়ক সম্পাদক নিলিমা রাণী, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি নিশিকান্ত রায়, সাধারণ সম্পাদক অবিনাশ রায়, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোপাল বর্মন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহেন্দ্রনগর ইউনিয়ন সহ-সভাপতি জগদীশ চন্দ্র সরকার। এ সময় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ও ঐক্য পরিষদের লালমনিরহাট জেলা, উপজেলা এবং ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎প্রার্থনা সভা শেষে হরিনাম সংকীর্ত্তন পরিবেশন করেন এলাকার ভক্তবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone