শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
অগ্রাধিকার ভিত্তিতে আসন্ন ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু করা হবে-দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

অগ্রাধিকার ভিত্তিতে আসন্ন ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু করা হবে-দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে আসন্ন ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু করা হবে। প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে ৮টি উপজেলায় ফ্যামিলি কার্ড চালু করা হবে। পর্যায়ক্রমে সবচেয়ে হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রত্যেক পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মোস্তাফী এলাকায় সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০দিনের একটি বিশেষ প্যাকেজ গ্রহণ করা হয়েছে। এ প্যাকেজ বাস্তবায়ন নিয়ে ইতোমধ্যে মন্ত্রিসভায় ৪টি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

মন্ত্রী আরও বলেন, আরেকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে খাল খনন। যেহেতু বর্তমানে শুষ্ক মৌসুম চলছে, তাই খালগুলো চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। এ কাজে পানি সম্পদ মন্ত্রণালয়, এলজিইডি এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।
দূর্যোগ মোকাবেলায় ২৫কোটি গাছ লাগানোর যে পরিকল্পনা রয়েছে, তার অংশ হিসেবে চলতি বছর ৫কোটি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া রমজান মাসকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহে যাতে কোনো ঘাটতি না থাকে, সে বিষয়েও সরকার সতর্ক রয়েছে।

মন্ত্রী হয়ে শপথ নিয়ে নিজ নির্বাচনি এলাকায় লালমনিরহাট পৌঁছে তিস্তা ব্রীজ, মোস্তাফী, ফকিরের তকেয়া, বড়বাড়ী, কদমতলা, বুড়ির বাজার, মহেন্দ্রনগর ও হাড়ীভাঙ্গায় সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

এ সময় লালমনিরহাট জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone