শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
২১১ বোতল এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ‎ভালো নেই লালমনিরহাটের ভাষা সৈনিক অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই! দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিলেন লালমনিরহাটের অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান ও আসাদুল হাবিব দুলুর জন্য বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত খোশ আমদেদ মাহে রমযান উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত র‌্যাব-১৩ এর অভিযানে অপহরণকৃত স্কুল ছাত্রী উদ্ধারসহ প্রধান আসামি গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা, ইস্কাফ সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
২১১ বোতল এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

২১১ বোতল এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

লালমনিরহাটের কালীগঞ্জ থানা এলাকা হতে ২শত ১১টি বোতল এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

মাদক নির্মূলে র‍্যাব-১৩ নিয়মিত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থাকে। র‌্যাব-১৩ এর চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‍্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০মিনিটে সময় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী গ্রামস্থ শ্রী শ্রী মা-বৃন্দেশ্বরী শ্রী মন্দির ও মহা-শশ্মানের সামনে চাপারহাট হতে বালাপাড়াগামী ইটের রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে ধৃত আসামির ব্যবহৃত ব্যাটারি চালিত ভ্যান তল্লাশীকালে ভ্যানের কাঠের তৈরী বডির উপরে সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত ২শত ১১টি বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য এস্কাফ জব্দসহ ১জন মাদক ব্যবসায়ী আব্দুল হামিদ (৩৫)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। সে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার ভেলাগুড়ি ইউনিয়নের দক্ষিণ জাওরানি (ডাঙ্গাপাড়া) গ্রামের আব্দুল খালেকের ছেলে।

প্রাথমিকভাবে জানা যায় যে, ধৃত আসামি দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামি বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে। ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বেরও মামলাও রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone