শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে অপরূপ কাশফুল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি ‎শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে এক বছরে দৃশ্যমান উন্নতি সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৭লক্ষ ৬০হাজার টাকার ভারতীয় স্বর্ণকাতান শাড়ী জব্দ ১শত ৫পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মমি গ্রেফতার বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬
কেন্দ্রীয় শহিদ মিনার মাতৃভাষা দিবসের শ্রদ্ধা জানাতে প্রস্তুত

কেন্দ্রীয় শহিদ মিনার মাতৃভাষা দিবসের শ্রদ্ধা জানাতে প্রস্তুত

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ এর শ্রদ্ধা জানাতে প্রস্তুত লালমনিরহাট কেন্দ্রীয় শহিদ মিনার। সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে ধোয়া-মোছা, মূল বেদিসহ আশপাশে আলপনা আঁকার কাজ শেষ।

‎আয়োজকরা বলছেন, মহান একুশের সকল অনুষ্ঠানে আপনার সবান্ধব উপস্থিতি এবং অংশগ্রহণ কামনা করছি।

‎রং আর নিপুণ হাতের ছোঁয়ায় জীবন্ত হয়েছে শহীদ বেদি। রং আর তুলির আঁচড়ে প্রকাশ পাচ্ছে আলপনার অবয়ব। প্রতি বছরের মতো লালমনিরহাট পৌরসভা কর্তৃপক্ষ এসব কাজ সম্পাদন করেছেন। এদিকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

‎আয়োজক লালমনিরহাট জেলা প্রশাসন জানিয়েছেন, আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৬ ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। অমর একুশে আমাদের গর্ব, আমাদের অহংকার। বায়ান্ন এর ভাষা আন্দোলন আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার এক গৌরবময় অধ্যায়। মহান ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ২০২৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, লালমনিরহাট কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

‎যথাযোগ্য মর্যাদায় ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬’ উদ্‌যাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে লালমনিরহাট জেলা প্রশাসন। একুশের প্রথম প্রহরে অর্থাৎ ২০ শে ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১মিনিটে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

‎দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলিত হবে।

‎এরপর স্ব স্ব প্রতিষ্ঠান থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রভাতফেরি অনুষ্ঠিত হবে।

সকাল ১০ টায় লালমনিরহাট কালেক্টরেট কলেজিয়েট স্কুলে শিশুদের নিয়ে চিত্রাংকন, ছড়া পাঠ ও কবিতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

এরপর সকাল ১১টায় লালমনিরহাট জেলা সরকারি গ্রন্থাগারে ২০২৪-এর গণঅভ্যুত্থানের গ্রাফিতি অঙ্কন ও প্রদর্শন, শিশু-কিশোরদের সুন্দর বাংলা হাতের লেখা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১১টা ৩০মিনিটে ভাষা আন্দোলনের অমর শহিদদের স্মৃতির উদ্দেশে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হবে।

সুবিধাজনক সময়ে সকল মসজিদে বাদ যোহর এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হবে। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে লালমনিরহাট কেন্দ্রীয় শহিদ মিনার ও মিশন মোড় চত্বর এলাকা বর্ণিল ফেস্টুন দ্বারা সজ্জিত করা হবে।

দিবসটি উপলক্ষ্যে শিশুদের জন্য লালমনিরহাট শিশুপার্ক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রাখা ও বিনা টিকিটে প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

‎উল্লেখ্য যে, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষাকে ঘিরে নেওয়া হবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone