শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
ছাত্রলীগ নেতার গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

ছাত্রলীগ নেতার গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

আলোর মনি রিপোর্ট: বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মামুনের নিজস্ব উদ্যোগে পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

 

শনিবার (৫ জুন) বিকালে লালমনিরহাট জেলা শহরের মিশন মোড় এলাকায় এসব বনজ গাছের চারা বিতরণ শেষে লালমনিরহাট সরকারি কলেজ ক্যাম্পাসে ফলজ গাছের চারা রোপন করা হয়।

 

গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগেরর সাবেক কার্যকরী সদস্য এরশাদ হোসেন জাহাঙ্গীর। এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজমুল হোসেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিপুল আহমেদ অয়ন, ছাত্রলীগ নেতা শেখ তানভীর, শাওন শিকদার, লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগ নেতা হৃদয় চন্দ্র বর্মন, যুবলীগ নেতা নুর আলম বারুজসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone