শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
কালীগঞ্জে ১শত ৩০বোতল ফেন্সিডিলসহ ৩জন গ্রেফতার

কালীগঞ্জে ১শত ৩০বোতল ফেন্সিডিলসহ ৩জন গ্রেফতার

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা-এঁর দিক নির্দেশনায় ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন-এঁর নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশ মাদকের বিরুদ্ধে ব্যাপক তৎপরতা চালাচ্ছে।

 

এরই অংশ হিসেবে রবিবার ৭ জুন রাত ৩টা ৩০মিনেটের সময় কালীগঞ্জ থানার এসআই আব্দুর রসিদ, এসআই আলমগীর, এএসআই মোফাজ্জল হোসেন ও সঙ্গীয় ফোর্সকে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কলীগঞ্জ উপজেলার গোড়ল ঘোংয়া গাছা নামক এলাকায় ১শত বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে।

 

গ্রেফতারকৃত উত্তম বর্মন কালীগঞ্জ উপজেলার গোড়ল ঘোংয়া গাছা এলাকার রতন বর্মন রায়ের পুত্র।

 

অন্যদিকে একই দিনে কালীগঞ্জ উপজেলার সিরাজুল মার্কেটের সামনে থেকে ৩০বোতল ফেনসিডিলসহ ২জনকে গ্রেফতার করে কালীগঞ্জ থানা পুলিশ।

 

গ্রেফতারকৃত হলেন শফিকুল ইসলাম শেখ টারী থানা পশুরাম আর এম পি রংপুর এলাকার সুজা মিয়ার পুত্র ও মনিরুল ইসলাম শেখ টারী থানা পশুরাম আর এম পি রংপুর এলাকার বাবলু মিয়ার পুত্র। 

 

কালীগঞ্জ থানার এসআই কনক, রঞ্জন বর্মন, এএসআই তাজুল ও সঙ্গীয় ফোর্সকে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ফেন্সিডিলসহ ২জনকে গ্রেফতার করেছে।

 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়। আসামীকে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।

 

তিনি আরও সাংবাদিকদের বলেন, মাদকমুক্ত করতে কালীগঞ্জ থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। পুলিশের এ অভিযানে ইতিমধ্যে মাদক ব্যবসায়ীদের মধ্যে আতংঙ্ক ছড়িয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone