শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ বাঁশ শিল্পীরা অন্য পেশায় ঝুঁকছেন ‎শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে-এমপি রোকন উদ্দিন বাবুল ‎আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত গো-খাদ্যের তীব্র সংকট নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেটসহ মোটর সাইকেল জব্দ দিন দিন কৃষি পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ির কদর বাড়ছে আদিতমারী উপজেলা সমবায় অফিসার রিয়াজুল হক-এঁর ইন্তেকাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদান
জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা

জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা

আলোর মনি রিপোর্ট: বৃহস্পতিবার (৩ জুন) বিকাল ৩টায় সিভিল সার্জন লালমনিরহাট এর সম্মেলন কক্ষে সিভিল সার্জন লালমনিরহাটের আয়োজনে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

স্বাগত বক্তব্য রাখেন লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়। সাংবাদিক ওরিয়েন্টেশন মাল্টি মিডিয়া প্রজেক্টরে সাহায্যে উপস্থাপন করেন সিভিল সার্জন অফিস লালমনিরহাটের মেডিকেল অফিসার ডাঃ জোবায়ের ফেরদৌস। বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মামুন অর রশিদ প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, লালমনিরহাট জেলায় ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ১লক্ষ ৮৮হাজার জন, ০৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ২০হাজার ৫শতজন, ১২-৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ৩শত ৯৫জন, ০৬-১১ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ৬৪জন। মোট কেন্দ্রের সংখ্যা ১হাজার ১শত ২৬টি। ইউনিয়ন সুপারভাইজারের সংখ্যা ১শত ৩৮জন। ওয়ার্ড সুপারভাইজারের সংখ্যা ৪শত ১৪জন। স্বেচ্ছাসেবকের সংখ্যা ২হাজার ২শত ৫২জন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone