শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে মানববন্ধন

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে মানববন্ধন

আলোর মনি রিপোর্ট: করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউন, স্বাস্থ্যবিধি মানা, জরুরী সেবা ব্যতিত জনসমাগম এড়াতে বিভিন্ন ব্যবসায়ীক, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধসহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটে মানববন্ধন করেছে লালমনিরহাট জেলা ছাত্র সমাজ।

 

লালমনিরহাট জেলা জাতীয় ছাত্র সমাজের আয়োজনে জেলা শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড়ে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মানববন্ধনে বক্তারা বলেন করোনার ভয়াল থাবা থেকে ছাত্র/ ছাত্রীদের বাঁচাতে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। কিন্তু দীর্ঘ দিন বন্ধ থাকার কারনে শিক্ষার্থীদের মেধার বিকাশ হচ্ছে না। তাই প্রয়োজনে সামাজিক দুরত্ব বজায় রেখে হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবী জানান তারা।

 

এ সময় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সেকেন্দার আলী, জেলা যুব সংহতি নেতা আকাশ জুয়াদ্দার, জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক জাকিরুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক টিপু, কামরুজ্জামান সরকার, রশিদুল ইসলাম, জাহিদ হাসান, জেমস বিলসনসহ জাতীয় ছাত্র সমাজের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone