শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‎শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৬৯হাজার ৫শত টাকার ভারতীয় গাঁজাসহ ইজিবাইক আটক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
মরহুম জহুরুল হক মামুনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

মরহুম জহুরুল হক মামুনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

আলোর মনি রিপোর্ট: বুধবার (১৯ মে) বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাবেক প্রচার সম্পাদক মরহুম জহুরুল হক মামুনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল এবং ছিন্নমূল দুস্থ্য মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

মরহুম জহুরুল হক মামুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ৯টায় বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টা ১৫মিনিটে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শহীদ সদস্য এবং মরহুম জহুরুল হক মামুনের আত্মার শান্তি কামনা করে ১মিনিট নীরবতা পালন। সকাল ৯টা ৩০মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মরহুম জহুরুল হক মামুনের প্রতিকৃতিতে মাল্যদান, বাদ জোহর কবর জিয়ারত, বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল এবং ছিন্নমূল দুস্থ্য মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

 

এ সময় লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, লালমনিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু জাহেদ ভুট্টু, লালমনিরহাট জেলা তরুণ লীগের আহবায়ক শহিদুল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, জাতীয় শ্রমিক লীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম টিটু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রিপন, আব্দুল খালেক বাবু, জাবেদ হোসেন বক্কর, বিশিষ্ট ঠিকাদার রমজান আলী সুজন, গোলাম সারোয়ার বকুল, লালমনিরহাট পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পাপ্পুসহ লালমনিরহাট জেলা ছাত্রলীগ, লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগ, লালমনিরহাট পৌর ছাত্রলীগ, লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, মরহুম জহুরুল হক মামুন ১৯৭৩ সালের ১৪ এপ্রিল লালমনিরহাট জেলা শহরের পুরান বাজার এলাকার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মোঃ গোলাম মোস্তফা মস্তু। তাঁর মাতা মরহুমা মনোয়ারা বেগম। তাঁর স্ত্রী মোছাঃ সাবিনা ইয়াসমীন। কন্যা মিহিরা হক স্নেহা ও পুত্র মোঃ মাজহারুল হক শ্রাবন। পাঁচ ভাই বোনের মধ্যে মরহুম জহুরুল হক মামুন ছিলেন সবার বড়। ২০১৫ সালের ১৯ মে শারীরিক অসুস্থ্যতার কারনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহুরুল হক মামুন মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone