শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আম গাছে ঝুলছে চাষিদের স্বপ্ন ‎আগামী ৩ জুন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান উৎসব ইসলাম ফার্নিচারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ফুয়েল কার্ডের তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে মার খেলেন মোটর সাইকেলবাহী যুবক মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল
পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত

পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত

লালমনিরহাট: পবিত্র ঈদ উল ফিতরের মোনাজাত করছেন কোদালখাতা ঈদগাহ মাঠের ঈমাম মাওলানা শফিকুল ইসলাম। পার্শ্বে ধর্মপ্রাণ মুসলমানগণ। ছবি: আলোর মনি

আলোর মনি রিপোর্ট: রমজানের টানা ৩০দিন সিয়াস সাধনা, ইবাদত-বন্দেগির ও ত্যাগ এবং সংযমের পর ঈদ আসে অনাবিল আনন্দের বার্তা নিয়ে। শুক্রবার (১৪ মে) বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দের সঙ্গে যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সারাদেশের ন্যায় লালমনিরহাট জেলায় মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে।

 

ঈদের দিন সকালে ছোট-বড়, ধনী-নির্ধন, আপন-পর সকল ভেদাভেদ ভুলে মুসল্লিগণ পরস্পর কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া রকমারী খাবারের আয়োজন, বাহারী পোশাক পরিধান আর আত্মীয়-পরিজন, পাড়া-পড়শীর সঙ্গে দেখা-সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় হয় এ মহোৎসবে। এদিনে অনেকেই কবরস্থানে গিয়ে পরলোকগত পিতা-মাতা, আত্মীয়-পরিজনের রুহে মাগফেরাত কামনা করেন।

 

ঈদ জামাতে দুনিয়ার সুখ, শান্তি, স্বস্তি আর আখেরাতের মুক্তি কামনা করে মহান আল্লাহতায়ালার দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

 

এদিকে লালমনিরহাট জেলার বিভিন্ন মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা জামে মসজিদে নামায় আদায় করেন বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ লালমনিরহাট সদর উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি হয়রত আলী, ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহেব আলী, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদসহ ধর্মপ্রাণ মুসলমান গণ নামাজ আদায় করেন। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ ও দোয়া পরিচালনা করেন কোদালখাতা ঈদগাহ মাঠের ঈমাম মাওলানা শফিকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone