শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

আলোর মনি রিপোর্ট: বুধবার (১২ মে) সকাল ৯টায় শেখ কামাল স্টেডিয়ামে জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার আহবায়ক জনাবা শেরিফা কাদের-এঁর সার্বিক সহযোগিতায় জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি মহোদয়ের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

ঈদ উপহার বিতরণ করেন জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সদস্য সেকেন্দার আলী, জাতীয় পার্টি লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. আছির হক, জাতীয় পার্টি লালমনিরহাট পৌর শাখার সভাপতি এস এম ওয়াহিদুল হাসান সেনা, জাতীয় পার্টি লালমনিরহাট সদর উপজেলা শাখার সমন্বয়কারী জাহিদ হাসান। এ সময় জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, লালমনিরহাট সদর উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ১হাজার ৫শতজন মানুষের মাঝে ১হাজার ২শতটি শাড়ী ও ৩শতটি লুঙ্গি বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone