শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
অসহায় মানুষদের নগদ অর্থ বিতরণ করলেন সাখাওয়াত হোসেন সুমন খাঁন

অসহায় মানুষদের নগদ অর্থ বিতরণ করলেন সাখাওয়াত হোসেন সুমন খাঁন

আলোর মনি রিপোর্ট: সোমবার (১০ মে) দুপুর ১২টায় লালমনিরহাট পৌরসভার ঝাড়ুদার পট্টিতে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ সাখাওয়াত হোসেন সুমন খাঁন-এঁর সৌজন্যে ঈদ উপহার (নগদ অর্থ) বিতরণ অনুষ্ঠিত হয়।

 

ঈদ উপহার (নগদ অর্থ) বিতরণ করেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাখাওয়াত হোসেন সুমন খাঁন, লালমনিরহাট পৌরসভার ১নং প্যানেল মেয়র নুরুল ইসলাম, লালমনিরহাট পৌর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান কুদ্দুস, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিপুল আহম্মেদ অয়ন, সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বী প্রমুখ। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, লালমনিরহাট পৌরসভার ঝাড়ুদার পট্টির অসহায় ও দুঃস্থ্য ১সহস্রাধিক মানুষদের জন্য ২হাজার (নগদ) ২লক্ষ টাকা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone