শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
জামিনে মুক্তি পেলেন সাংবাদিক শাহীন

জামিনে মুক্তি পেলেন সাংবাদিক শাহীন

আলোর মনি রিপোর্ট: দৈনিক জনকন্ঠ ও বাংলাদেশ সংবাদ সংস্থার লালমনিরহাট প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহীনকে শুক্রবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত পুলিশ প্রতিবেদন জমা না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

 

লালমনিরহাট কোট পুলিশের উপ-পরিদর্শক মুসা আলম বলেন, লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফাস উদ্দিনের আদালতে শুনানি শেষে সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীনকে ২হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন।

 

জাহাঙ্গীর আলম শাহীনের পক্ষে জামিন শুনানী করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী মতিয়ার রহমান।

 

জামিন পাওয়ায় সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীনের বাবা আব্দুস সালাম সুবিচার পাওয়ায় বিজ্ঞ আদালত, আইনজীবী ও গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই ঘটনায় সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুজ্ঞ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

অ্যাড. মতিয়ার রহমান প্রতিক্রিয়ায় বলেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীন একজন প্রতিষ্ঠিত গণমাধ্যম কর্মী ও কলেজ শিক্ষক। একজন প্রগতিশীল সংবাদকর্মীর বিরুদ্ধে এক বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনা নিছক সাজানো। বিজ্ঞ আদালত যুক্তি তর্ক শুনানী শেষে জামিন প্রদান করেন। এর মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

 

জামিনে মুক্তি পেয়ে সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীন আদালত চত্ত্বরে এক প্রতিক্রিয়ায় বলেন, বিজ্ঞ আদালত, আইনজীবী ও গণমাধ্যম কর্মী বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ জামিনের মধ্য দিয়ে সত্যের জয় হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone