শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা’র উপর হামলা গ্রেফতার-৬

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা’র উপর হামলা গ্রেফতার-৬

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাম কৃষ্ণ বর্মণের উপর হামলার ঘটনায় ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

রোববার (১১ এপ্রিল) রাতে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবী নগর ও জমগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন পাটগ্রাম থানা পুলিশ। এর আগে গত ৭ এপ্রিল ইউএনও’র পরিচালিত ভ্রাম্যমান আদালতে বাঁধা ও গাড়ী ভাংচুর করেন স্থানীয় কতিপয় ব্যবসায়ী। গ্রেফতারকৃতরা হলেন-পাটগ্রাম উপজেলার জমগ্রাম এলাকার আব্দুল করিমের পুত্র আবু তাহের বুলবুল (৩৮), নবী নগর এলাকার আবুল হোসেনের পুত্র হাবিবুল ইসলাম (৪০), ফজলে রহমানের পুত্র মিরাজ হোসেন (৬৫), আব্দুল আজিজের পুত্র আজগর আলী (৪২), জাবেদ হোসেনের পুত্র রুবেল হোসেন (৩৪) ও শহিদুল ইসলামের পুত্র নুরনবী (২৮)।

 

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত জানান, উপজেলার বাউরা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাম কৃষ্ণ বর্মণের উপর হামলা করা হয়। এ সময় সরকারি কাজে বাঁধাসহ ইউএনও’র গাড়ী ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় ইউএনও অফিসের অফিস সহকারী স্বপন কুমার রায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের গ্রেফতার করে সোমবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone