শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: পবিত্র শবে বরাত ও ভারতে সনাতন ধর্মালম্বীদের হোলি উৎসবকে ঘিরে লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম দু’দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) দুপুরে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তনিকারক সমিতির সভাপতি পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, সনাতন ধর্মালম্বীদের হোলি উৎসব উপলক্ষ্যে ভারতে সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সেই ছুটির সঙ্গে যুক্ত হয়েছে ধর্মপ্রাণ মুসলিমদের পবিত্র শবে বরাত উপলক্ষ্যে মঙ্গলবার (৩০ মার্চ) বাংলাদেশে সরকারি ছুটি।

তাই উভয় দেশের ব্যবসায়ী সংগঠন, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে চিঠি বিনিময়ের মাধ্যমে সোমবার ও মঙ্গলবার দু’দিন স্থলবন্দরে ছুটি ঘোষণা করা হয়েছে। তাই এ দু’দিন বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী বুধবার (৩১ মার্চ) যথারীতি বন্দরটির সব কার্যক্রম সচল হবে।

 

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone