শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৪৮হাজার ৮শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল এবং ইস্কাপ সিরাপ জব্দ বগি রেখে ২কিলোমিটার দূরে ইঞ্জিন, আড়াই ঘণ্টা সড়ক-রেল যোগাযোগ বন্ধ অবৈধভাবে পাথর তুললে আটকে খবর দিতে বললেন-এমপি হাসান রাজীব প্রধান ‎সবুজের সমারোহে ভরে উঠেছে লালমনিরহাটের সবজি গ্রাম হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয় ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৪লক্ষ টাকার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ান ডে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার নাশকতার পরিকল্পনাকালে যুবলীগের সহ-সভাপতি আটক
লালমনিরহাটে ফুল চাষ ও বিক্রি করে স্বাবলম্বী রুপন

লালমনিরহাটে ফুল চাষ ও বিক্রি করে স্বাবলম্বী রুপন

মোঃ মাসুদ রানা রাশেদ ও হেলাল হোসেন কবির:

 

লালমনিরহাটে ফুল চাষ ও বিক্রি করে স্বাবলম্বী ফুলচাষী ও ব্যবসায়ী আব্দুর রশীদ রুপন।

 

জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের তেলীপাড়া গ্রামে ৩০শতক জমিতে গোলাপ, গাঁধা, গ্লাডিওলাস, জারবারা, কেরেনডুলা ও চন্দ্রমল্লিকাসহ ৬জাতের ফুল চাষাবাদ করেন। গত ২০১৯ইং সালে এ ফুল বাগানটি চাষ করেন রুপন এতে খরচ হয় প্রায় ১লক্ষ টাকা। ৩০শতক জমিতে ফুল থেকে প্রায় ৩-৪লক্ষ টাকা আয় করেছেন বলে জানান ফুলচাষী।

 

কৃষক রুপন জানান, চাকুরীর জন্য দ্বারে দ্বারে না ঘুরে তিনি নিজ উদ্যোগে অন্যের জমি লিজ নিয়ে চাষ করেন মূল্যবান বিভিন্ন জাতের ফুল আবার তিনি নিজেই লালমনিরহাট শহরের মিশন মোড় চত্ত্বরে “রুপন ফুল বিতান” নামে ফুলের দোকান দিয়ে খুচরা ও পাইকারী ফুল বিক্রি করে আসছেন নিত্যদিন। প্রতিটি দিবসে ১টি ফুল ২০, ৫০ ও ১০০টাকা দরে বিক্রি করেন। ফুল চাষী রুপন জানায় তিনি ফুল চাষ ও ব্যবসা করে স্বাবলম্বী হয়েছেন। তার চোখে মুখে এখন হাসি ফুটেছে। এ যুবক বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়েছে। লালমনিরহাটে ফুলের চাহিদা মিটিয়ে অন্যান্য অঞ্চলেও এ ফুল পাইকারি ও খুচরা সরবরাহ করে আসছেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone