শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ রত্নাই নদীর সরেয়ারতল ঘাটে ৫৫বছরেও সেতু হয়নি ‎মাদক মুক্ত সমাজ গড়তে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি গর্ভের শিশুর মৃত্যুর অভিযোগ; হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে সাংবাদিকের পিতা আফজাল হোসেনের ইন্তেকাল

লালমনিরহাটে সাংবাদিকের পিতা আফজাল হোসেনের ইন্তেকাল

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের দক্ষিণ হাড়ীভাঙ্গা গ্রামের বাসিন্দা অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার লালমনিরহাট প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক মোঃ মিজানুর রহমান খন্দকার-এঁর পিতা আফজাল হোসেন (৬০) সোমবার (২২ অক্টোবর) দিবাগত রাত ৩টায় স্ট্রোক জনিত কারণে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২২ অক্টোবর) বাদ আসর লালমনিরহাটের দক্ষিণ হাড়ীভাঙ্গা গ্রামে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। নামাজের জানাযার আগে মৃত্যু বাবার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মরহুমের একমাত্র পুত্র মোঃ মিজানুর রহমান খন্দকার প্রমুখ। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাযা নামাজ শেষে দক্ষিণ হাড়ীভাঙ্গা গ্রামের পারিবারিক করবস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে, ১কন্যা, নাতি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি/ সংগঠন শোক প্রকাশ করেছেন। তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি অধ্যক্ষ রবিউল ইসলাম মানিক, সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী, নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির মরহুম আফজাল হোসেন-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone