শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ রত্নাই নদীর সরেয়ারতল ঘাটে ৫৫বছরেও সেতু হয়নি ‎মাদক মুক্ত সমাজ গড়তে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি গর্ভের শিশুর মৃত্যুর অভিযোগ; হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান

বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান

‎লালমনিরহাটে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন এবং দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দোয়া মাহফিল, বৃক্ষ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

‎​শনিবার (১৫ আগস্ট) বিকেলে লালমনিরহাট জেলা মডেল মসজিদ সংলগ্ন এলাকায় অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন সেতু সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে এ মানবিক কর্মসূচি পালিত হয়।

সেতু সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মিজানুর রহমান শাহেদ-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান আনিছ। ‎​এ সময় সেতু সামাজিক উন্নয়ন সংস্থার সহ-সভাপতি আবু সাঈদ মাহমুদ, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান আকাশ, বাংলাদেশ বেতার রংপুরের লালমনিরহাট সংবাদদাতা জিন্নাতুল ইসলাম জিন্নাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎​অনুষ্ঠানের শুরুতে মরহুম নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং স্থানীয় মানুষের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া জন্মদিন উপলক্ষে কর্মসূচিগুলোকে সামাজিক ও মানবিক কার্যক্রমে রূপান্তর করে দিন ব্যাপী দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়।

‎​উল্লেখ্য যে, ২০০৪ সালে প্রতিষ্ঠিত সেতু সামাজিক উন্নয়ন সংস্থা সরকারি নিবন্ধন নম্বর-১৭৩/৪ নিয়ে ‘একসাথে গড়ি নতুন বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা, প্রতিবন্ধী সেবা ও পুনর্বাসন, শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম এবং বিনামূল্যে চিকিৎসাসেবাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone