শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু অপহরণ করে ধর্ষণের পর হত্যার অভিযোগ, ওসি প্রত্যাহার ডিসির গাড়ীও ভাংচুর, এনডিসিসহ আহত অর্ধশতাধিক ভূট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার বিএডিসির সেচ কার্যক্রমে বদলে যাচ্ছে লালমনিরহাটের কৃষিচিত্র: এক ফসলি জমিতে এখন তিন ফসলের স্বপ্ন
লালমনিরহাটে “নাগরিক প্রত্যাশা ও পৌর সেবা” বিষয়ক শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে “নাগরিক প্রত্যাশা ও পৌর সেবা” বিষয়ক শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাট পৌরসভাকে জনবান্ধব পৌরসভা গঠনের লক্ষ্যে “নাগরিক প্রত্যাশা ও পৌর সেবা” বিষয়ক শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় লালমনিরহাট পৌর শপিং কমপ্লেক্স পৌর হলরুমে লালমনিরহাট পৌরসভার আয়োজনে লালমনিরহাট পৌর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট পৌরসভার প্রশাসক মোঃ মাহবুবুর রহমান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-০৩ সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় ক্যাপ্টেন (অবঃ) আজিজুল বীরপ্রতীক, লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইখুল আরিফিন, লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মমিনুল হক, লালমনিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুস সালামসহ লালমনিরহাট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায়, হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম পাটোয়ারীসহ কর্মকর্তা-কর্মচারী, লালমনিরহাট পৌর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone