শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার
দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” স্লোগান নিয়ে দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকাল ৩টা ৩০মিনিটে লালমনিরহাটের কালেক্টরেট কলেজিয়েট স্কুল মিলনায়তনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) লালমনিরহাট এর আয়োজনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের সহযোগিতায় এ দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)র সভাপতি এস. এম. আবু হাসনাত রানা-এঁর সভাপতিত্বে অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের সহকারী পরিচালক মোঃ সাবদারুল ইসলাম। বক্তব্য রাখেন বিচারক মাসুম রেজা, শফিকুল রহমান, আকরাম হোসেন প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম খান স্বপন, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, সদস্য জিকরুল ইসলাম ফাতেমী নিকেল, আনিছুর রহমান লাডলা, আনোয়ারুল হোসেন, মঞ্জুম আলী, ফারাহ্ নাজ নাহার ফিবা, দৈনিক প্রথম আলো লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব সুজন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, কালেক্টরেট কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এটিএম রশীদুল আলম প্রামাণিকসহ বির্তক প্রতিযোগিতার মডারেটর, বিচারক মন্ডলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বির্তক প্রতিযোগিতায় ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট কলেজিয়েট স্কুল, হিরামানিক উচ্চ বিদ্যালয়, বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীগণ পক্ষে-বিপক্ষে অংশগ্রহণ করেন।

বিতর্ক প্রতিযোগিতার বিষয় সমূহ- সেমিফাইনাল: বিতর্কের বিষয় “কেবলমাত্র জবাবদিহিমূলক সরকার ব্যবস্থায় পারে দুর্নীতি নির্মূল করতে।”, “পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ই দুর্নীতি বিস্তারের প্রধান কারণ।” ফাইনাল: বিতর্কের বিষয় “মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবই দুর্নীতির প্রধান কারণ।”

পরে রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতায় লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান ও কালেক্টরেট কলেজিয়েট স্কুল রানার্স আপ হয়। শ্রেষ্ট বক্তব্য লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফায়রুজ আরবা।

উল্লেখ্য যে, সোমবার ও মঙ্গলবার (১৫ ও ১৬ জুন) সকাল ১০টা হতে লালমনিরহাটের কালেক্টরেট কলেজিয়েট স্কুল এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone