শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রত্নাই নদীর সরেয়ারতল ঘাটে ৫৫বছরেও সেতু হয়নি ‎মাদক মুক্ত সমাজ গড়তে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি গর্ভের শিশুর মৃত্যুর অভিযোগ; হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি
বিশ্ব পোলিও দিবস পালন করল রোটারি ক্লাব অব লালমনিরহাট

বিশ্ব পোলিও দিবস পালন করল রোটারি ক্লাব অব লালমনিরহাট

লালমনিরহাটে বিশ্ব পোলিও দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ২নং কুলাঘাট ইউনিয়নের পশ্চিম বড়ুয়া রোটারি উচ্চ বিদ্যালয় মাঠে রোটারি ক্লাব অব লালমনিরহাটের উদ্যোগে এ বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

 

বর্ণাঢ্য র‍্যালিতে রোটারি ক্লাব অব লালমনিরহাটের সভাপতি মোঃ মঞ্জুরুল আলম শেখ, সেক্রেটারী রোটাঃ আলেয়া ফেরদৌসী লাকী, পাস্ট প্রেসিডেন্ট ফেরদৌসী বেগম বিউটি, আব্দুস ছালাম বকুল, সামছুল আলম, প্রেসিডেন্ট ইলেক্ট ডাঃ কাসেম আলী, ইমিডিয়েট প্রেসিডেন্ট ইলেক্ট রফিকুল ইসলাম, লিয়াকত আলী ভূইয়া, রোটাঃ মাজেদুল ইসলাম, ট্রেজারার ফারুক হোসেন স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, প্রতি বছরের ২৪ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় পোলিও দিবস। বছর ঘুরে আবার এসেছে সেই দিন। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone