শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
আইসো বন্ধু আমার গাঁয়ে…..

আইসো বন্ধু আমার গাঁয়ে…..

কমল কান্তি বর্মন

 

ইচ্ছে হলেই বন্ধু তুমি

আইসো আমার গাঁয়ে,

বৈটার টানে উজান গাঙ্গে

ভাসব দুজন নাঁয়ে।

বসতে দিব শীতল পাটি

আঁচল ভরা আদর,

হিমেল হাওয়ায় জরিয়ে দেব

নকশি কাঁথার চাদর।

খাইতে দেব মুরকি মোয়া

বিন্নি ধানের খই,

পিঠা পাঁয়েশ মিষ্টি মিঠাই

দুধের ছানা দই।

তালের পাতায় করব বাতাস

জুরিয়ে দেব প্রাণ,

বাউল সখা গান শুনিয়ে

ভাঙ্গবে অভিমান।

তারা ভরা পূর্নিমার চাঁদ

জ্যোৎস্না দেবে গায়ে,

সরষে ফুলের পাঁপড়ি নূপুর

পরিয়ে দেবে পায়ে।

সবুজ পাতায় লিখব চিঠি

স্বপ্ন ছবি এঁকে,

ইচ্ছে হলেই হাঁটব দুজন

মেঠো পথের বাঁকে।

ফুলের কাছে চেয়ে নিব

মুখে দেব হাসি,

অসুখ হলে দাওয়া দিতে আসবে বদ্যি মাসি।

রূপ কথার রাজ কন্যা

ঘুম পাড়াবে রাতে,

ভোরের পাখির গানে গানে

জাগবে তুমি প্রাতে।

বকুল ফুলের মালা গেঁথে

পরিয়ে দেব গলে,

ধুলো মাখা পা দুখানি

ধোয়াব শিশির জলে।

রংধনুরই সাতটি রঙ্গে

রঙ্গিন হবে মন,

আইসো বন্ধু আমার গাঁয়ে

রইল নিমন্ত্রণ।

 

০৫/০৬/২০২০

কোদালখাতা, লালমনিরহাট।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone