শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
লালমনিরহাটে কবরস্থান তৈরীর লক্ষ্যে আলোচনা সভা

লালমনিরহাটে কবরস্থান তৈরীর লক্ষ্যে আলোচনা সভা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড চরখাটামারী এলাকায় কবরস্থান তৈরীর লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বক্তব্য রাখেন মোঃ জামাল হোসেন, এসআই শফিকুল ইসলাম, আব্দুস সামাদ, ময়েন উদ্দিন, আলহাজ্ব সুমার মোল্লা, হাফেজ সাজেদুল ইসলাম, অত্র মসজিদের ইমাম আবু তাহের আলী, আছাবালী মোল্লা প্রমুখ।

 

বক্তারা বলেন, আমাদের চরখাটামারী এলাকার বেশীর ভাগ ক্ষেত্রেই দেখা যায় অবহেলিত, সরকারি ভাবে দেওয়া সুযোগ-সুবিধা পাওয়া অনেক  দুস্কর। চরখাটামারী  এলাকাটি বন্যা কবলিত, দেখা যায় যে, প্রতিবছর বন্যার সময় এই এলাকায় কেউ মারা গেলে তাদের দাফন করার মত জায়গা খুজে পাওয়া সুকঠিন, মৃত্যু ব্যক্তির দাফন সম্পন্ন করার জন্য বেছে নিতে হয় বাইরের কোন উঁচু এলাকা,  ওয়াবদার বাঁধ অথবা ভাসমান দাফন।

 

বক্তারা আরও বলেন, এই এলাকার বেশীরভাগ মানুষই দরিদ্র সীমার নিচে বসবাস করে, জীবিকা নির্বাহ করে আসছেন।

বর্তমানে ছোট পরিসরে যে কবরস্থানটি রয়েছে সেটিও অনেক নিচু এবং এই এলাকায় মানুষ হারে একদম নগন্য, এই এলাকার মানুষের জন্য বড় পরিসরে ভালমানের একটি কবরস্থান অতিব জরুরী।

তাই এই কবরস্থান তৈরী করার কাজে সাহায্যে করার মত যদি কোন মহামানুষ থাকেন তাঁরা নিম্নে উল্লেখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন।

 

চরখাটামরী নুরানী তালিমুল কোরআান ও হাফিজিয়া মাদরাসার মোহতামিম হাফেজ মোঃ সাজেদুল ইসলাম। মোবাঃ ০১৭১৬১৩৪৪৮২

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone