শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমনিরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র রেজাউল করিম স্বপন ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন

লালমনিরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র রেজাউল করিম স্বপন ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: গত ১৪ ফেব্রুয়ারি লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ রেজাউল করিম স্বপনকে বেসরকারিভাবে রাত ৮টায় লালমনিরহাট জেলা নির্বাচন অফিসের হলরুমে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বিজয়ী ঘোষণা করেছেন।

 

এরপর থেকে সমর্থক, নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুলের তোড়া নিয়ে অভিনন্দন জানাতে তাঁর আপন পাড়াস্থ বাসভবনে ভিড় করছেন। তাঁর বাসভবনে শুভেচ্ছা জানানোর পর শতশত নেতাকর্মীরা তাঁকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

 

লালমনিরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র মোঃ রেজাউল করিম স্বপনকে ফুলেল শুভেচ্ছা জানাতে আশা একাধিক ব্যক্তির সঙ্গে কথা বললে তারা জানান, নব-নির্বাচিত মেয়র মোঃ রেজাউল করিম স্বপনকে অভিনন্দন জানাতে এসেছি। আমরা তাঁর কাছে লালমনিরহাট পৌরসভার সার্বিক উন্নয়ন প্রত্যাশা করি।

 

এ সময় সাংবাদিক আশরাফুল হক বলেন, আমাদের লালমনিরহাটের স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তা-ঘাটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে উন্নয়ন হলে সকল প্রকার মান উন্নত হবে। এর জন্য  সুন্দর পরিবেশ গড়তে নব-নির্বাচিত মেয়রের সহযোগিতা প্রয়োজন। আমরা আশাবাদী, তিনি লালমনিরহাট পৌরবাসীর ভাগ্য উন্নয়নে শিক্ষা ও শান্তি সমৃদ্ধির জন্য কাজ করবেন।

 

সবার কাছ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা পেয়ে নব-নির্বাচিত লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন বলেন, আমি সবার দোয়া ও সহযোগিতা চাই। লালমনিরহাট পৌরসভার উন্নয়নে ও মানুষের জন্য কাজ করতে চাই। আশা করি আমি একটি সুন্দর শহর উপহার দিতে পারবো।

 

প্রসঙ্গত, গত রবিবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত লালমনিরহাট পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১৮টি কেন্দ্রের মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে স্বতন্ত্র প্রার্থী মোঃ রেজাউল করিম স্বপন ভোট পেয়েছেন ১১হাজার ৩৬। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯হাজার ৫৫। স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম স্বপন ১হাজার ৯শত ৮১ভোট বেশী পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone