শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৫দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসবের ধুম লেগেছে ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত একই দাগের জমিতে মসজিদ ও মন্দির দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কালীবাড়ী মন্দির পরিদর্শন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ১৩হাজার ২শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ নজরুল বর্ষ উৎযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সরলখা উচ্চ বিদ্যালয়ে হামলা; প্রধান শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী আহত কাজুবাদাম নিয়ে প্রশ্ন, নথিতে ৫টন স্থানীয়দের দাবি ১২টন
ভোটার নয় কর্মীর আনাগোনা বেশি

ভোটার নয় কর্মীর আনাগোনা বেশি

হেলাল হোসেন কবির: আসন্ন লালমনিরহাট পৌরসভা নির্বাচনে ভোটার নয় কর্মীবান্ধব হিসেবে জনপ্রিয় অর্জনে নেমেছে প্রার্থীরা। নির্বাচনী এলাকা জুড়ে সাধারণ ভোটারের মুখে মুখে প্রার্থীদের নাম ছড়িয়ে পড়ার কথা থাকলেও বাস্তবে তা দেখা যাচ্ছে না।

 

সরেজমিন ঘুরে দেখা যায়, আগামী রোববার ১৪ ফেব্রুয়ারি লালমনিরহাট পৌরসভা নির্বাচনকে ঘিরে ইভিএম পদ্ধতিতে ভোট দিবেন ভোটাররা। এ নিয়ে প্রচার-প্রচারণা বেশ জমে উঠেছে, চলছে গণসংযোগ ও উঠান বৈঠক। প্রার্থীদের কাছে বিভিন্ন এলাকায় কদর বাড়ছে কর্মীদের। এই কর্মীরা প্রার্থীদের হয়ে ভোট চাচ্ছেন মাঠে। কিন্তু ভোটারের দেখা মিলছে না ঠিক মতো।

 

বিভিন্ন প্রার্থীর কর্মী ও  এলাকাবাসীর সাথে আলোচনা করে জানা যায়, পৌরসভায় ৫জন মেয়র পদপ্রার্থী ও ৯টি ওয়ার্ডে কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদপ্রার্থীদের হয়ে বিভিন্ন কর্মী কাজ করে চলছেন। সেই কর্মীরা বাড়ি বাড়ি ভোট চাইতে গিয়ে পড়ছেন বিপাকে। তারা যে বাড়িতে তাদের প্রার্থীর হয়ে ভোট চাইতে যান দেখা যায় সেই বাড়ির লোকজন অন্য প্রার্থীর কর্মী! তারা আবার তাদের প্রার্থীদের ভোট চাইতে বাড়ির বাহিরে গেছেন! বাড়িতে গিয়ে দেখা মিলছে না ভোটারদের। রাস্তায় বাহির হলে তাদের দেখা মিলছে হরহামেশাই। তবে খুব কম সংখ্যক ভোটার দেখা যায় বাড়িতে।

 

পৌরসভার চায়ের দোকানগুলো যেন ভোটের আলোচনার কেন্দ্র বিন্দুতে রূপ দিয়েছে। কে কাকে ভোট দিবে সে বিষয়ের চেয়ে কে কার কর্মী সেই বিষয় আলোচনা হয় জোড়ালোই।

 

লালমনিরহাট পৌরসভার এবারের মোট ভোটার ৪৭হাজার ৭ শত ৬৯ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২৪হাজার ৭শত ৬৯জন এবং মহিলা ভোটার ২৩হাজার ৯শত ৭১জন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone