শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
লালমনিরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মেয়র পদপ্রার্থী মোঃ মোফাজ্জল হোসেনের নৌকা প্রতীকের প্রচারণা

লালমনিরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মেয়র পদপ্রার্থী মোঃ মোফাজ্জল হোসেনের নৌকা প্রতীকের প্রচারণা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে লালমনিরহাট পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মোঃ মোফাজ্জল হোসেনের (নৌকা) বরাদ্দকৃত প্রতীকে প্রচারণা করছেন।

 

বক্তব্য রাখেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক লেলিন কাজী, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান নয়ন, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ন কবির, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ, লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা প্রমুখ। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ্ব খোরশেদ আহমেদ দুলাল, সাবেক প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সফুরা বেগম রুমী, জাতীয় শ্রমিক লীগ লালমনিরহাট জেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক বুলবুল আহমেদ, যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম টিটুসহ লালমনিরহাট পৌরসভার প্রতিটি ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান-এর ব্যবস্থাপনায় লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে নৌকা প্রতীকে প্রচারণা শুরু হয়ে বাহাদুর মোড়, পুরান বাজার, মোগলহাট গেট, রেলওয়ে বাজার, বাটা মোড়, গোশালা রোড, স্বর্ণকার পট্টি, থানা পাড়া, সাপটানা বাজারসহ শহরের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone